
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন ধর্মীয় শিক্ষক মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয় এর হিসাব নিকাশ জনসম্মুখে প্রকাশ করেন পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব আরিফ কাউছার রহমান শাহীন।
সিনিয়র শিক্ষক মো খালেদ হোসেনের সঞ্চালনায় পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাংবাদিক মো গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং বুড়িচং সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ জয়নাল আবেদিন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ইউএন (জাতিসংঘ) কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ আলী নেওয়াজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান চান মিয়া,সাবেক সদস্য আবু ইসলাম,পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুমিনুল ইসলাম খান,পূর্ণমতি ৪নং ওয়ার্ডের মেম্বার মনতাজ উদ্দিন, পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আবুল হোসেন মাস্টার, পূর্ণমতি ৫নং ওয়ার্ডের মেম্বার তাজুল ইসলাম মুকছু, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুর রহমান টুটুল,বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন, সাবেক সদস্য সিরাজুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কামরুল হাসান,সিনিয়র শিক্ষক আলী আজম মাষ্টার, সিনিয়র শিক্ষক আবদুল মজিদ, বিলাল হোসেন, নাজমুল হাসান, নজরুল ইসলাম ভূঁইয়া, নাজিবুল ইসলাম ডালিম,রাকিবুল হাসান,সেলিনা আক্তার, জাহানারা বেগম, আয়েশা আক্তার, সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার মুরুব্বিয়ান, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন সহ শিক্ষার্থীদের অভিবাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
এবং বিদ্যালয় এর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড জনসম্মুখে প্রকাশ করেন এডহক কমিটি সভাপতি সাংবাদিক মো গিয়াস উদ্দিন।