
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হল রুমে বিভিন্ন ইউনিয়ন গ্রাম্য আদালত উন্নত করনের লক্ষ্যে ইউনিয়ন সদস্যদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ আয়োজন করেন, গ্রাম আদালত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন গ্রামের সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আবু জাহের , গ্রাম আদালত সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদরুল আলম, তুজারপুর ইউনিয়, আলগী ইউনিয়ন সহ পর্যায়ক্রমে সকল ইউনিয়নের সদস্যদের গ্রাম আদালত প্রশিক্ষণের মাধ্যমে গ্রামের সহজ-সরল মানুষ যাতে আইনের সহায়তা পায় এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবগতকরণ, বিশেষ করে হাট-বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন ন্যায্য মূল্য বাজার পরিচালনা করা সহ অনেক দিক তুলে ধরেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আবু জাহের, বক্তব্য রাখেন আলগি ইউনিয়ন পরিষদের সদস্য কামরুজ্জামান, বাকলেস মিয়া, মন্নু মিয়া, তুজারপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানভীর মাতুব্বর,কামরুল হাসান, সহ প্রমুখ।