
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডিসেম্বর (১৮ বৃহস্পতিবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী।
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ- রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক, উদ্দ্যেক্তা, বিদেশ যেতে আগ্রহীগণ এবং বিদেশ ফেরত রেমিটেন্স যোদ্ধারা ও সাংবাদিকরা।

উক্ত অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সমাজসেবা কর্মকর্তা রোমান হাসান প্রমুখ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা এবং উদ্দ্যেক্তরা উপস্থিত ছিলেন।