
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামে উওরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২১ ডিসেম্বর) রাতে মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।
পূর্ণমতি কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোহন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৫(বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাজী জসিম উদ্দিন।প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ, বিশিষ্ট সমাজসেবক যুবসমাজের আইকন, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আবু ইসলাম, বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম চান মিয়া,সমাজ সেবক তফাজ্জল হোসেন মাষ্টার, সমাজ সেবক হারেজ ভুইঁয়া।
উক্ত মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন মিশর আল- আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি শায়ক
সৈয়দ মোহাম্মদ হাসান -আল -আজহারী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আল্লামা কারী মাওলানা রুহুল আমিন সিদ্দিকী, বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের প্রখ্যাত হাফেজ কারী মাওলানা রেজাউল করিম রজবী।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূর্ণমতি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ গোলাম হোসেন কাদেরী, মাওলানা আব্দুল কাদের রেজবী, মাওলানা মো ইসরাফিল প্রমুখ।
মাহফিল পরিচালনা করেন পূর্ণমতি ফোরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা শরিফুল ইসলাম কাদেরী এবং আখেরী মুনাজাত পরিচালনা করেন তারাগঞ্জ দরবার শরীফের পীর সাহেব পীরজাদা সৈয়দ তানজিল শাহ্।