
রিয়াজ রহমান, জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যবর্তনকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় স্বাগত মিছিলটি বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপির আহŸায়ক কমিঠির সদস্য এডভোকেট জিয়াউর রহীম শাহিন,জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন। স্বাগত মিছিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।