
নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের বটতলা এলাকায় আয়োজিত এক ওয়াজ মাহফিলে স্থানীয় মুসল্লি ও ভোটারদের কাছে দোয়া চেয়েছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগ।
গতকাল বুধবার (২৩ ডিসেম্বর) রাত ১০টায় বটতলা এলাকায় অনুষ্ঠিত এই মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মাহফিলে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে স্থপতি মুজাহিদ বেগ বলেন, “আমি আপনাদের ভালোবাসি। আপনারা সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। প্রতিদিন পবিত্র কুরআন তেলাওয়াত করবেন এবং নিজের ও মা-বাবার কল্যাণের জন্য দোয়া করবেন।”
অনুষ্ঠানে তিনি কোনো ধরণের রাজনৈতিক বক্তব্য প্রদান করেননি। বরং ধর্মীয় ও নৈতিক জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত সকলের কাছে তার ভবিষ্যৎ পথচলার জন্য দোয়া কামনা করেন।
মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।