
রিয়াজ রহমান জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে স্বাধীন বাজারে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান। পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি বেলায়েত হোসেন গুলজারের সভাপতিত্বে ও সেক্রেটারী আহমদ হোসাইন আকমলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা দরস উদ্দিন, জগন্নাথপুর উপজেলা পেশাজীবি শাখার সভাপতি মুহাম্মদ কবির উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি আব্দুল মুক্তাদির টিটু, যুব ও ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান আক্কাছ, সাবেক ছাত্র নেতা ইমরান আহমদ প্রমূখ। প্রশিক্ষণ কর্মশালায় পাইলগাঁও ইউনিয়নের ১১টি কেন্দ্রের পোলিং এজেন্টরা অংশ নেন।