
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
এসো ভাই খেলা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি পশ্চিমপাড়া যুবসমাজের আয়োজনে ডাবল এলইডি টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৬ ডিসেম্বর রাতে পূর্ণমতি পশ্চিমপাড়া ফোরকানিয়া মাদ্রাসার মাঠে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক গাজী মুমিন মিয়ার সভাপতিত্বে
মো মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা ৭১ টেলিভিশনের সাংবাদিক গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী মামুন মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সেমি ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন পূর্ণমতি আরিফ ঠিকাদার বনাম ব্রাহ্মণপাড়া একাদশ।