
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
ঘাটাইল উপজেলা নিয়ে গঠিত টাঙ্গাইল-৩ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঘাটাইল আসনে স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার নিপা।
আজ সোমবার বিকেলে তিনি ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
এসময় আইনিন নাহার নিপার পরিবারের সকলে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় আইনিন নাহার নিপা জানান, ঘাটাইলের মানুষের সেবা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। অবহেলিত জনপদ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি ঘাটাইলবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।