
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৪ নং ওয়ার্ডের পূর্ণমতি গ্রামে বিলপুকুরপাড় সুন্নী জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে বিলপুকুরপাড় জামে মসজিদের মাঠে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
অবসরপ্রাপ্ত জাতিসংঘ কর্মকর্তা আলী নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্কয়ার হসপিটালের কনসালটেন্ট জনাব মো জাহাঙ্গীর আলম ভুইয়া।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, যুবসমাজের আইকন, বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো এনামুল হক
প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হয়রত মাওলানা হাফেজ কারী মোহাম্মদ জুনায়েদ আহমেদ,বিশেষ বক্তৃা হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা বাইজিদ রাজা রজবী, আলোচনা করেন সাহেবাবাদ কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা মুফতি গোলাম হাক্কানী।
উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে অত্র গ্রামের যুবসমাজ,গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষার্থী, আশে পাশের বিভিন্ন গ্রাম থেকে আগত মেহমানগন উপস্থিত ছিলেন।