
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
তরুণ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে ও সঠিক পথে পরিচালিত করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই।
খেলাধূলার মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যাতে আমাদের সন্তানরা সুস্থ ভাবে গড়ে উঠে। অভিভাবকদের প্রতি আমার পরামর্শ থাকবে আমাদের সন্তানরা যাতে কখনও কোন অনৈতিক কাজ ও মাদকের দিকে চলে না যায়।আমাদের খেয়াল রাখতে হবে- আমাদের সন্তানরা কিভাবে পরিপূর্ণ ভাবে একটি মানবিক সন্তান ও একটি সু-সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।
আজ রবিবার পূর্ণমতি উওর পূর্ব পাড়া আলোর পথিক যুব সংগঠন কৃতক আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো আবু ইসলাম সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।