
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধি।
আসন্ন বুড়িচং পৌরসভার নির্বাচনে পূর্ণমতি ৪ নং ওয়ার্ডে দল-মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, যুবসমাজের আইকন, ক্রীড়া সংগঠক মো এনামুল হক। ইতিমধ্যে সাধারণ ও প্রান্তিক মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন।একজন সফল সমাজসেবক হিসেবেও প্রশংসায় ভাসছেন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়।
ইতিমধ্যে তার নিজস্ব অর্থায়নে জনসাধারণ জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছেন ও সাধ্য অনুযায়ী সাহায্য করছেন সাধারণ মানুষদের।পাশাপাশি সমাজ কে মাদকমুক্ত করার জন্য যুবসমাজে কে সঙ্গে নিয়ে কাজ করছেন,এবং যুবসমাজ কে খেলামুখী করতে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছেন।মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উপহার প্রধান, শিক্ষার্থীদের স্কুল মুখী করার জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয় সাধারণ জনগণ বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসছেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পান।দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিবেদিত প্রান।তিনি বিভিন্ন ভাবে মানুষের সেবা ওব্যক্তিগতভাবে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।
একান্ত সাক্ষাৎকারে কাউন্সিলর পদপ্রার্থী মো এনামুল হক বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেয় তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অত্র পূর্ণমতি ৪ নং ওয়ার্ডের অসমাপ্ত রাস্তাঘাট নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। মাদক ও সন্ত্রাস নির্মূল করব। দেশসেরা মডেল ওয়ার্ড উপহার দেওয়ার চেষ্টা করব। সরকারি যে কোন সেবা বিনামূল্যে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। মূলত আমি জনপ্রতিনিধি নয়, বরং জনবান্ধব প্রতিনিধি হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ওয়ার্ডের যেকোন সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে জনগণের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। বিচার শালিসে দালালি প্রবণতা দূরীকরণে সার্বক্ষণিক চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।
স্থানীয় প্রান্তিক মানুষেরা বলেন কাউন্সিলর পদপ্রার্থী মো এনামুল হকের ওয়ার্ডের প্রতিটি প্রান্তে যোগ্যপ্রার্থী হিসেবে মো: এনামুল হকের ছাড়া অন্য কারো নাম শুনাও যাচ্ছে না।অনেকের দাবী, সুষ্ঠু নির্বাচন হলে ৬০% ভোট পেয়ে আগামী বুড়িচং পৌরসভার পূর্ণমতি ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হতে পারেন।