
মোস্তফা মাহমুদ, চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি।
আজ সকালে চরভদ্রাসন উপজেলাধীন পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শীতে ধরা পড়লো একটি বিশাল আকৃতির কুমির। কুমিরটির দৈর্ঘ্য ছিল ৪.৫ ফুট।জেলেরা সেটি নিয়ে স্হানীয় কাজী বাড়ী ঘাটে পৌছালে সেটি দেখতে শত শত উৎসুক জনতার ভীড় জমে যায়। খবর পেয়ে পুলিশ প্রশাসন ও জেলা বন বিভাগের লোকজন ঘটনাস্থলে চলে আসেন এবং খুলনা রেন্জের বন্য প্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী দল সেখানে আসার জন্য রওয়ানা দেন বলে জানা গেছে। উল্লেখ্য কয়েকদিন ধরেই এলাকায় গুন্জন ছিল নদীতে গোসল করতে নেমে কয়েকজন ব্যক্তি কুমিরের দেখা পেয়েছে। শেষ পর্যন্ত আজকে সেটি বাস্তবে রুপ নেয় এবং এরপর থেকে এলাকায় ভীতি ছড়িয়ে পড়ায় কেউ এখন নদীতে গোসল করতে নামছে না।কুমিরটি দেখতে একদিকে যেমন ছিল উৎসুক জনতার ভীড় তেমন ছিল বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও দেশের প্রধান কয়েকটি টিভি সাংবাদিকদের সরাসরি সম্প্রচার। এছাড়াও ছিল কনটেন্ট ক্রিয়েটরদের ব্যস্ততা।