
মোস্তফা মাহমুদ, উপজেলা প্রতিনিধি।
আজ চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় বালক বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা। আজকের ফাইনাল খেলায় প্রথম ম্যাচটি মেয়েদের মধ্যে, এতে অংশ গ্রহন করে ঈমান খার ডাংগী সঃপ্রাঃ বিদ্যালয় বনাম চর অযোধ্যা সঃপ্রাঃ বিদ্যালয়।নির্ধারিত সময়ে গোল না হওয়ায় এ খেলাটি ট্রাইবেকারে গড়ায় এবং চর অযোধ্যা ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয়।অপরদিকে ছেলেদের মধ্যে অংশ গ্রহন করে পশ্চিম মৌলভীরচর সঃপ্রাঃ বিদ্যালয় বনাম চর শালেপুর সঃপ্রাঃ বিদ্যালয় এবং পশ্চিম মৌলভীরচর সঃপ্রাঃ বিদ্যালয় ১-০ গোলে চ্যাম্পিয়ন হয়। জানা গেছে আজকের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল দুটো আগামী ২৯ এপ্রিল ফরিদপুরের বাখুন্ডা মিনি স্টেডিয়ামে সদরপুরের চ্যাম্পিয়ন দুটো দলের সঙ্গে প্রতিযোগিতায় লড়বেন।
আজেকের খেলার প্রধান অতিথি মাননীয় এমপি জনাব শহিদুল ইসলাম বাবুল অনিবার্য কারনে মাঠে উপস্থিত হতে পারেননি।তবে তার ভাই জনাব নজরুল ইসলাম খান মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। আজকের খেলায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তত কমিটির আহবায়ক মোঃ অহিদুজ্জামান মোল্লা,উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জাফর,কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ সহ বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা কর্মীবৃন্দ।এছাড়া আরও উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মন্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দিপু খান, আব্দুল গাফফার, আব্দুল কাদের মাস্টার, বিএনপি নেতা ফারুক হোসেন মেধা, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ আজিজুর রহমান খান। সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জাহিদ তালুকদার প্রমুখ।আজকের খেলায় ধারা বর্ণনা দেন মোঃ মোজাফফর হোসেন জাফর, শহিদুল ইসলাম খান, মোঃ ফরিদ মিয়া ও পংকজ কুমার। রেফারির দায়িত্বে ছিলেন মোঃ কামরুজ্জামান সৈকত, মোঃ নজরুল ইসলাম ও মোঃ সামসুল হক।
খেলায় সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুরাইয়া মমতাজ।