
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
৩০ এপ্রিল ২০২৬ ইং তারিখ দিবাগত রাত ১২টা ০৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার একটি বিশেষ অভিযানে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই সেলিম মিয়া ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর ইউনিয়নের নানাখী কামালেরটেক এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আমান উল্লাহ স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০৫ পুড়িয়া হেরোইনসহ তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন
১। শাকিব হোসেন (২৬), পিতা: মোঃ মনির হোসেন ওরফে ব্যাগ মনির, সাং: নানাখী, কামালেরটেক
২। মোঃ ফাহিম (২২), পিতা: মোঃ আমির হোসেন, সাং: নানাখী, মধ্যপাড়া
৩। মোঃ ইসলাম (২২), পিতা: মৃত শফিকুল ইসলাম, সাং: নানাখী ইউনিয়ন, সাদিপুর
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে।