
নুরুল ইসলাম সদরপুর ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমি সেবার কার্যক্রম পর্যবেক্ষণ ও সেবার মানোন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) ঢেউখালী ইউনিয়ন ভূমি অফিস ও চরনাসিরপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম প্রিয়া।
পরিদর্শনকালে তিনি ভূমি অফিসের সার্বিক কার্যক্রম, সেবা গ্রহণকারীদের সুবিধা-অসুবিধা এবং চলমান প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত সেবা দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধবভাবে নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সেবাগ্রহীতাদের জন্য ভূমি সেবা আরও কার্যকর ও সহজলভ্য করতে প্রশাসনের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।