
মোঃ সোহরাব হোসেন মুন্সী, বটিয়াঘাটা প্রতিনিধিঃ
খুলনা বটিয়াঘাটা উপজেলার লবণচরা থানার মাথাভাঙ্গা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বিএনপি নেতা জিএম রফিক গাজীর জানাজা ১৩ জুন শনিবার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্বজনরা অংশ নেন।
এর আগে শুক্রবার সকাল প্রায় সাড়ে ১১টার দিকে মাথাভাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন রফিকুল গাজী। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানাজায় উপস্থিত ছিলেন,খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা,খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু,বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার,বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল ইসলাম খান জনি,খুলনা জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব আশিকুজ্জামান আশিক,,,উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃবাহাদুর মুন্সি,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খান,১নং জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার সহ যুবদল, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, সাইবার দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।জানাজা শেষে নেতারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, “রফিক গাজী ছিলেন দলের একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ। তার ওপর সশস্ত্র হামলা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি।”
শফিকুল আলম মনা বলেন, “একজন রাজনৈতিক কর্মীকে এভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করবে বলে আমরা আশা করি।”
মনিরুজ্জামান মন্টু বলেন, “রফিকুল গাজীর মৃত্যুতে বিএনপি একজন পরীক্ষিত ও সাহসী নেতাকে হারিয়েছে। তার হত্যার বিচার নিশ্চিত করতে আমরা সোচ্চার থাকবো এবং অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
পরে মরহুম রফিক গাজীকে খুলনা শিপইয়ার্ড কবরস্থানে দাফন করে।