
রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা তথ্য প্রযুক্তির প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা তথ্যপ্রযুক্তি কর্মকর্তা মোঃ রাশেদুল হাসান এর সভাপতিত্বে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মমিনুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খাইরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু, উপজেলা বিআরডিবি অফিসার সজল শাখারী সহ প্রমুখ , প্রধান অতিথি ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তবে প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার হতে হবে, তিনি আরো বলেন প্রযুক্তির অপব্যবহার করে ধ্বংসের দিকে না যায় সে দিকে সর্বক্ষণ লক্ষ্য রাখতে হবে।