
মো: সেকেন্দার শেখ আলফাডাঙ্গা থেকে :
ঠিকাদারের খুটির জোর কোথায়,
কর্তৃপক্ষর নির্দেশ অমান্য করে নিম্নমানের খোয়া দিয়ে রাস্তার নির্মাণকাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স গ্রীন কনস্ট্রাকশন বিরুদ্ধে। সিডুল অনুযায়ী কাজ বাস্তবায়নের দাবী এলাকা বাসীর।
আইনি তোয়াক্কা না করে কাজটি হচ্ছে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভায়।
শনিবার ১৪ নভেম্বর সরেজমিনে গিয়ে জানা যায়, আলফাডাঙ্গা পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ডের বুড়াইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে বাঁকাইল ঈদগাহ পর্যন্ত ১ হাজার ৪৮ মিটার দীর্ঘ তিন মিটার প্রশস্ত ইউনি-ব্লক সড়কটি নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) আওতায় ৯৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির কাজ করছে ফরিদপুর সদরের কোমরপুর এলাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গ্রীন কনস্ট্রাকশন।
এর আগে সড়কটির ডাব্লিউবিএম (WBM) লেয়ারে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ ওঠে। বিষয়টি পৌরসভার কর্তৃপক্ষের নজরে এলে গত ৮ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরকারি চিঠির মাধ্যমে মানহীন নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়। পরবর্তী সময়ে গত ১৩ সেপ্টেম্বর ফরিদপুর আরএমএসইউ-এর রিজিওনাল সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রকল্প এলাকা পরিদর্শন করে নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণ এবং অনুমোদিত সিডিউল অনুযায়ী কাজের মান নিশ্চিত করার নির্দেশ দেন।
এরপরও নির্দেশনা যথাযথভাবে পালন না করার অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশসহ চূড়ান্ত সতর্কবার্তা দেয় আলফাডাঙ্গা পৌরসভা। নোটিশে ১৫ অক্টোবরের মধ্যে নিম্নমানের খোয়া অপসারণ করে মানসম্মত নির্মাণসামগ্রী দিয়ে কাজ সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যথায় ইতোমধ্যে পরিশোধিত বিলের অর্থ ফেরত আদায়সহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
তবে সর্বশেষ গত তিন চার দিন হলো আবারও ওই সড়কে নিম্নমানের খোয়া দিয়ে নির্মাণকাজ চলার অভিযোগ উঠেছে। এতে প্রশ্ন দেখা দিয়েছে, পৌরসভার চূড়ান্ত নোটিশ ও নির্দেশনার পরও কীভাবে একই ধরনের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চালানো হচ্ছে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্থানীয়দের দাবি,কয়েক দিন হলো রাস্তায় কাজ শুরু করছে। প্রথমে রাস্তা হাল্কা চাষ দিয়ে নতুন ১ ও ২ নং খোয়া দিয়ে ফিনিশিং শুরু করে। নামমাত্র রাস্তার উপরি ভাগ থেকে কিছু খারাপ খোয়া ঈদগাঁ রাখা হয়েছে। ধীরে ধীরে ঐ খোয়াও ব্যবহার হয়েছে। তিন চারশত ফুট ফাঁকা জায়গায় নিম্ন মানের খোয়া ব্যবহার পাশাপাশি বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পৌরসভার প্রকৌশলী জাকারিয়া আলম বলেন,প্রকল্প পিডিসার ফোন করেছিল ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
আলফাডাঙ্গা পৌর প্রশাসক মো. জোবায়ের হাবিব বলেন,কাজের মান তদারকি করা হবে, পিডি অফিসের টেকনিক্যাল টিম পরীক্ষা করে অনুমতি দিয়েছে। এখন আবার অনিয়ম করলে কাজ বন্ধ করে দেয়া হবে।
কোভিড-১৯ পৌর প্রকল্পের প্রকল্প পরিচালক (PD) বলেন নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান আপনার মাধ্যমে অভিযোগ পেলাম, সাউদের লোক পাঠিয়ে দিচ্ছি। আমার টেকনিক্যাল টিম যাবে,তদন্ত সাপেক্ষে আইনে র ব্যবস্থা গ্রহণ করা হবে।