
মো: আতোয়ার হোসেন বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ৬ তলা থেকে ঝাপ দিয়ে এক গৃহবধূ আত্নহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ১৪ নভেম্বর সন্ধ্যায়। নিহত গৃহ বধুর বাড়ী বগুড়া মহানগরের ঝোপগাড়ী এলাকায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহতের স্বামী সোহেল রানা জানায়, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাথার যন্ত্রণায় ভুগছিল। অনেক চিকিৎসকের পরামর্শ নেয়া হয়েছিল। সে একজন মানষিক রোগী। ১৪ নভেম্বর তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সোহেল রানা নামাজ পড়ার জন্য মসজিদে যায়। হঠাৎ গৃহবধূ হাসপাতালের ৬ তলা থেকে ঝাপ দেয়। ৬ তলা থেকে ঝাপ দেয়ার সাথে সাথে সে মৃত্যু বরন করে। পড়ে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।