
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং পৌরসভার ২নং ওয়ার্ড উওর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জগতপুর ২নং ওয়ার্ডের কৃতি সন্তান, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক, বুড়িচং পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক, যুব সমাজের আইকন মো মনির হোসেন ভুইয়া।
অত্র অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অগ্রণী ভূমিকা পালনকারী এই যুবনেতা সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার সুধীসমাজের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
তার এই বিশেষ অর্জনে এলাকার যুবসমাজ থেকে শুরু করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে উচ্ছাস উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মোহাম্মদ মনির হোসেন ভূঁইয়ার বাবা জগতপুর গ্রামের গ্রাম প্রধান ছিলেন। তার সন্তান মনির হোসেন ভূইয়া আমাদের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের এক পরম অভিভাবক ও আলোকময় বাতিঘর। তিনি সবসময় আমাদের বিপদে আপদে, মানবিক কাজে দিকনির্দেশনা দিয়ে পাশে থেকেছেন। তার মতো একজন প্রজ্ঞাবান ও নিবেদিতপ্রাণ মানুষের নেতৃত্বে উত্তর জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।”
তারা আরও বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে মো মনির হোসেন ভুইয়ার সর্বাঙ্গীন সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি।
এদিকে মো মনির হোসেন ভুইয়া বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন এবং কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখার মান আরও বৃদ্ধি করতে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।