
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলাউর রহমান ঠাকুর’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম,অর্থ আত্মসাধ ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন সচেতন এলাকাবাসী ও শিক্ষার্থীদের অভিভাবকগনের পক্ষে হাজী মোঃ চান মিয়া, মোঃ কয়েছ উদ্দিন, ফখরুল ইসলাম, মোঃ আল আমীন,মোঃ কাওছার মিয়া, নিজাম উদ্দিন জালালী, মোঃ ময়ূর মিয়া,মিজানুর রহমান মিজান
আনাব আলী। ২৪ জুন বুধবার দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেন, রানীগঞ্জ কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর এলাকার উচ্চ শিক্ষার মান বৃদ্ধি পেয়েছিল। কিন্তু আলাউর রহমান ঠাকুর জাল রেজুলেশন প্রস্তুত করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন করার পর থেকে কলেজের শিক্ষারমান দিন দিন নিম্নগামী হচ্ছে। দরখাস্থকারীগন সহ এলাকাবাসী কলেজের শিক্ষার মান উন্নয়নসহ সার্বিক বিষয়ে সভা আহ্বান করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষকে বারবার অনুরোধ করলে তিনি এলাকার সচেতন ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকের কথায় কোন প্রকার কর্নপাত না করে বিভিন্ন ভাবে কলেজের সভা আহবানে সময় ক্ষেপন করেন। এরই মধ্যে বর্তমানে কলেজের শিক্ষারমান প্রায় শূন্যের কোটায় নেমে আসার উপক্রম। তাই বাধ্য হয়ে এলাকার গন্যমান্য ব্যাক্তি, শিক্ষার্থীদের অভিভাবকগন ২৪/০৬/২০২৬ ইং তারিখে কলেজে উপস্থিত হয়ে সভা আহবান করার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অনুরোধ করলে তিনি দরখাস্থকারীগনদের সাথে খারাপ আচর করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক মহোদয় সম্পর্কে অশালীন মন্তব্য করেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষের এহেন আচরনে এলাকাবাসী কলেজ ত্যাগ করতে বাধ্য হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভিন্ন অনিয়মের মাধ্যমে কলেজের অর্থ আত্মাসাৎ, নিজের ইচ্ছামত কলেজ পরিচালনা করা, শিক্ষার্থী ও অভিভাবদের সাথে অশালীন আচরনের বিষয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী করেন অভিযোগে। এছাড়া ও চলতি বছরের ২১ এপ্রিল রানীগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও রানীগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ভূমিদাতা আলহাজ্ব মজলুল হক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০০৮সালে রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন সময় তিনি এলাকাবাসীকে নিয়ে রানীগঞ্জ কলেজ প্রতিষ্ঠা করেন, এবং শিক্ষা মন্ত্রনালয়ের বিধি অনুযায়ী প্রভাষক / কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন করেন। তিনি নিজে প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। নিয়োগকালীন সময় মোঃ আলাউর রহমান ঠাকুরকে শর্তসাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের খন্ডকালীন প্রভাষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। ২০১৯ সালে এমপিও ভুক্তির সময় কলেজ প্রতিষ্ঠাকালীন সময়ের রেজুলেশন খাতা পরিবর্তন করে নিয়োগ কমিটির স্বাক্ষর জাল করে নিজেকে স্থায়ী নিয়োগ দেখিয়ে অবৈধ ভাবে এমপিও ভুক্তি হন।
কলেজ পরিচালনায় স্বচ্ছতার অভাব, প্রশাসনিক অনিয়ম এবং শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার মতো নানা বিষয় নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। অভিযোগকারীরা এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগের বিষয়বস্তু যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সাবেক চেয়ারম্যান ও রানীগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ভূমিদাতা আলহাজ্ব মজলুল হক এর অভিযোগের বিষয় জানতে চাইলে অভিযুক্ত অধ্যক্ষ বলেন, মজলুল হকের কমিটি অবৈধ। এ কমিটির মেয়াদকালীন সময়ের সকল নিয়োগ অবৈধ। নিজের নিয়োগও অবৈধ বলে স্বীকার করেন।
এলাকাবাসীর অভিযোগের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে অধ্যক্ষ ফোন রিসিব না করায় বক্তব্য জানা সম্ভব হয়নাই।
স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা কলেজের শিক্ষার মান ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।