
নাজমুল আদনান টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) প্রতিষ্ঠান প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক জনাব এ্যাড. এস এম ওবায়দুল হক নাসির। অনুষ্ঠানের প্রধান অতিথিবৃন্দ ও পরিচালনা:সভাপতি: অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করবেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মাহমাদুল হাসান।স্বাগত ভাষণ: অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখবেন সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি জনাব মোঃ বায়েজিদ হোসেন।বিশেষ অতিথি: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মোকছেদুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ শফিকুল ইসলাম।সঞ্চালনা: সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল বাছেত আকন্দ।অনুষ্ঠানের বিবরণ:পবিত্র কুরআন তিলাওয়াতের (বিস্মিল্লাহির রাহমানির রাহিম) মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হবে। এরপর বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জুনিয়র শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ এবং স্মৃতিচারণমূলক বক্তব্য দেওয়া হবে। বিদায়ী শিক্ষার্থীরাও বক্তব্য প্রদান করবেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের দোয়া ও মোনাজাত পরিচালনা করা হবে।