
রিয়াজ রহমান, জগন্নাথপুর :
কৃষকদের দোরগোড়ায় সহজ শর্তে কৃষিঋণ বিতরন, প্রচারনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা এবং ব্যাংকিং সেবার প্রতি কৃষকদের আরও আস্থাশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও জগন্নাথপুর উপজেলাস্থ তফসিলি ব্যাংক সমূহের আয়োজনে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে ও ব্যাংক এশিয়া জগন্নাথপুর শাখার সহকারী ম্যানেজার আশিকুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার অতিরিক্ত পরিচালক মোঃ জাবেদ আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাওছার আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এস এম এমদাদুল হক, সিলেট পূর্বাঞ্চল ব্যাংক এশিয়া পিএলসি এর এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকীব।
আরোও বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোঃ জহির উদ্দিন, উত্তরা ব্যাংক শাখা ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহমুদ উল্লাহ, এনসিসি ব্যাংক শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসান চৌধুরী, পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক এমদাদুল হক, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক জাকির হোসেন, জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক ইমান সারোয়ার এবং সফল কৃষক জুয়েল মিয়া। অনুষ্ঠানে সুবিধাভোগী কৃষক এর মধ্যে প্রকাশ্যে ঋণ বিতরণ হয়।
এসময়, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক এম এ মতিন, সাংবাদিক আবদুল হাই, জগন্নাথপুর প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর প্রেসক্লাবের সদস্য সচিব ও সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক ফোরামের সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, সাংবাদিক শাহজাহান মিয়া, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল ওয়াহিদ, সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক জামাল হোসাইন, দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন রাহুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মঈন উদ্দিন, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ,সুবিধাভোগী কৃষক এবংবিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন, বাংলাদেশ কৃষি ব্যাংক জগন্নাথপু শাখার ব্যবস্থাপক মোঃ ইসলাম উদ্দিন।