
মোস্তফা মাহমুদ ফানু, চরভদ্রাসন প্রতিনিধি:
এসএসসি পরীক্ষার ফলাফলে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সবার চেয়ে ভালো ফলাফল করে উপজেলার শীর্ষস্থান অর্জন করেছে বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ১২ জন শিক্ষার্থী এ গ্রেড অর্জন করেছে।
চমৎকার এই ফলাফলে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। বিদ্যালয়ের ধারাবাহিক পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতাই এ সাফল্যের মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের এসএসসি পরীক্ষায় বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে ফলাফল অর্জন করেছে। ৯টি জিপিএ-৫ ও ১২টি এ গ্রেডসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীর ভালো ফলাফলে বিদ্যালয়টি উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান দখল করেছে।জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো বিজ্ঞান বিভাগ থেকে এম আরাফাত লাবিব ( গোল্ডেন ),তাসনিম ( গোল্ডেন ),সাবিহা ইসলাম ,শারমিন সুলতানা ,মাইশা মুরাদ ,ফারদিন আব্দুল্লাহ । মানবিক বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে নুসরাত জাহান ,সাজিয়া,মায়মুনা আক্তার ।মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪ জন এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫১ জন।
এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিয়মিত ক্লাস ও শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই এমন অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে বিদ্যালয়টি সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে চায়।
অভিভাবকরাও বিদ্যালয়ের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, এ ফলাফল শুধু বিদ্যালয়ের নয়, পুরো চরভদ্রাসন উপজেলার জন্যই গর্বের বিষয়।
বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের এবারের সাফল্য প্রমাণ করেছে—সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা থাকলে প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও দেশের সেরা ফলাফল অর্জন করা সম্ভব।এমন অভুতপুর্ব ফলাফলে এলাকায় বইছে আনন্দের জোয়ার।এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অত্র স্কুলের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম জানান এ ফলাফলে আমরা গর্বিত ,তবে আগামীদিনে এ ধারা অব্যাহত রাখতে হবে এটিই আমাদের সকলের প্রত্যাশা।