
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়নের পূর্ব ইন্দ্রকুল গ্রামে গভীর রাতে এক গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় আতিকুর রহমান (৪০) নামে এক যুব জামায়াত নেতাকে হাতেনাতে আটকের দাবি করেছে স্থানীয়রা। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আতিকুর রহমান সূর্যমণি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের যুব জামায়াতের সেক্রেটারি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গৃহবধূর শ্বশুরের অভিযোগ করে বলেন, গভীর রাতে গৃহবধূর ঘরে আতিকুরকে দেখতে পেয়ে তিনি ডাক-চিৎকার করেন। এ সময় আতিকুরকে খালি গায়ে ও আমার ছেলের সাদা লুঙ্গি পরা অবস্থায় দেখা যায় বলে তাঁর দাবি। পরে আতিকুর ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে আটক করে। ঘটনার সময় গৃহবধূর স্বামী বাড়িতে ছিলেন না বলেও জানান তিনি।
স্থানীয়দের দাবি, বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে এলাকাবাসী আতিকুরকে ওই ঘরে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে তাঁর পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে তাঁকে নিয়ে যান।
তবে ঘটনাটি নিয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। এলাকাবাসী একজনকে আটকে রেখেছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আতিকুর রহমানের কাছে জানাতে চইলে তিনি বলেন বক্তব্য অনেক সাংবাদিক এসেছিল তাদের দিয়েছি এখন ব্যস্ত আছি তাই বক্তব্য দেওয়া সম্ভব না।