
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির এডহক কমিটি গঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আরিফ কাউছার শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।
সংগঠনের সকল সদস্য ও শিক্ষকদের সর্বাত্মক ঐকমত্যের ভিত্তিতে এই এডহক কমিটি গঠন করা হয়। নতুন এই নেতৃত্ব উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের অধিকার আদায়, পেশাগত মান উন্নয়ন এবং সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করা হচ্ছে।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- – নিমসার তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, – ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, – ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম।
কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীদের ঐক্যবদ্ধ করে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করে যাওয়াই তাদের প্রধান লক্ষ্য। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।