
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পীসহ একাধিক নেতাকর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৩ আগস্ট বিকাল ৬টায় সদর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন শেষে সদর থানার মূল ফটকে অবস্থান নিয়ে এ সমাবেশ করেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা অভিযোগ করেন আওয়ামী লীগ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের উদীয়মান নেতৃত্বকে স্তব্ধ করতে ও রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতেই এ পরিকল্পিত হামলা চালিয়েছে।
বিক্ষোভকালে নেতাকর্মীরা হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনাটি নিয়ে থানায় মামলা দায়ের হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বক্তারা সদর থানার ওসির ব্যর্থতা দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ দাবি করেন এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের কঠোর আলটিমেটাম দেন।
সমাবেশে বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন ছাত্রদল কোনো অন্যায়-অত্যাচারের কাছে মাথা নত করবে না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাস সাধারণ সম্পাদক ফারুক হোসেন জেলা তাঁতি দল সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব আলী পৌর ছাত্রদল আশরাফুল ইসলাম জিকু আলিপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতিসহ আরো অনেকে।
সমাবেশ শেষে সদর থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।