
স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাত হোসেন
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কবিরাজপুর ছইফউদ্দিন ডিগ্রি কলেজের হল রুমে অধ্যাপক কাওসার আলম মিঠুর সঞ্চালনায় অধ্যাপক আনোয়ার হোসেনের দিক নির্দেশনায় প্রভাষক মোঃ সাহাদাত হোসেন সার্বিক তত্ত্বাবধানে অধ্যক্ষ মৃনাল গাইনের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মিলাদুন্নবী উদযাপন অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে নবীজির জীবন দর্শনের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন মুফতি আব্দুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক শাহাদাত হোসেন, অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল, অধ্যাপক মোঃ আব্দুল কাদের, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক জাহিদ হাসান, প্রভাষক শহিদুল ইসলাম লাবলু গভর্নিং বডি সদস্য মাস্টার রেজাউল মাতুব্বর।
অন্যান্যদের মধ্যে নবীজির জবনী তুলে ধরে বক্তব্য রাখেন শিক্ষার্থী লামিয়া আখতার, নিশি আকতার, নিফা আকতার প্রমুখ।