
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, কুমিল্লা।
চলতি বছরের অক্টোবর মাস থেকেই সারাদেশে শুরু হওয়ার কথা রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। এরই মাঝে কুমিল্লার নবগঠিত বুড়িচং পৌরশহরের বিভিন্ন হাট-বাজার তথা অফিস পাড়াতে চলছে নানা গুঞ্জন। কে হবেন এই পৌরসভার মেয়র। কে ধরবেন হাল ? কেমন মেয়র চান সাধারণ মানুষ, এনিয়ে নানা জল্পনা-কল্পনা।নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে দলীয় অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচনগুলোর তফসিল চলতি সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হতে পারে এবং নভেম্বর-ডিসেম্বর নাগাদ ধাপে ধাপে ভোটগ্রহণ শুরু হতে পারে।বুড়িচং পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন কে পাবেন সেটি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। মনোনয়ন প্রত্যশী প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ বাড়ানো সহ এলাকার বিবাহ, মেজবান, মাহফিল, খেলাধুলাসহ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। দলের উপরমহলের সাথেও যোগাযোগ রক্ষা করে চলছেন।বিএনপি থেকে একাধিক প্রার্থীর নাম আলোচনায় থাকলে ও জামায়েত তাদের একক প্রার্থী ঘোষণা করেছে।পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকেই নির্বাচনে লড়াই করতে চান।
দলীয় নীতিনির্ধারক পর্যায়ের একাধিক সূত্র বলছে, মেয়রপ্রার্থী বাছাইয়ে বিএনপি এবার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতাকে। এছাড়া ভবিষ্যতে আন্দোলন সংগ্রামে সাহসী ভুমিকা পালন করার সাংগঠনিক দক্ষতা রয়েছে এমন নেতা কে প্রাধান্য দেওয়া হবে।
এদিকে মেয়র পদপ্রার্থী হিসেবে বুড়িচং পৌরসভার তৃর্ণমূলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ন আহবায়ক, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক বুড়িচং পৌরসভা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির এক সুপরিচিত নাম জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবংত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে তিনি তৃণমূল এবং প্রান্তিক পর্যায়ে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং স্থানীয় সংসদ সদস্যের হাজী জসিম উদ্দিন এমপির সুনজরে রয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, সবুজ চেয়ারম্যান উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালনকালে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরে পায়।রাজনৈতিক জীবনে তিনি ২০০২ সাল থেকে টানা ১৩বছর বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের দায়িত্বে থেকে জনগণের আস্থা অর্জন করেছেন। দায়িত্ব থাকাকালিন সময় চট্টগ্রাম বিভাগের স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ।জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলেন।সংগ্রামী রাজনৈতিক জীবনে সবুজ চেয়ারম্যান একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়ে তাঁকে কারাবরণ করতে হয়। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।তাঁর পরিবারের সদস্যরাও দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্টরা মনে করেন, দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে সবুজ চেয়ারম্যান এই জনপদের একজন প্রভাবশালী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন।দলের প্রতি তাঁর অবদান, ত্যাগ ও অভিজ্ঞতার ভিত্তিতে বুড়িচং পৌরসভার মেয়র হিসেবে তিনি ই যোগ্য দাবিদার বলে প্রত্যাশা করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তৃণমূল নেতাকর্মীদের দাবী দল সঠিক মূল্যায়ন করবেন সবুজ চেয়ারম্যান এর প্রতি।