
রিয়াজ রহমান, জগন্নাথপুর প্রতিনিধিঃ
বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফল পুনঃনিরীক্ষণের পর সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী জিপিএ-৫ অর্জন করেছে।
ফলাফল প্রকাশের পর তারা বোর্ড চ্যালেঞ্জ করলে পুনঃনিরীক্ষণের মাধ্যমে তাদের ফলাফলে পরিবর্তন আসে। এতে দুই শিক্ষার্থীর জিপিএ-৫ পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এ নিয়ে ২০২৬ সালের এস এস পরীক্ষায় জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হল অন্বেষা রানী পাল, জান্নাতুন ফেরদৌস, শারমিন সুলতানা, জোনাকি নাথ, র্তৃণা রায়, মৌরি পুরকায়স্থ, ফারহা জান্নাত ও পূর্বা দে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ ফলাফলে আনন্দের সৃষ্টি হয়েছে। প্রধান শিক্ষক মোঃ আখতারু জ্জামান জানান, বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে ফলাফলের ভুল সংশোধন হওয়ায় আমাদের বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ফারহা জান্নাত ও পূর্বা দে তাদের প্রাপ্য ফলাফল পেয়েছে। আমি বিদ্যালয়ের পক্ষ থেকে দুই কৃতী শিক্ষার্থীসহ সকল কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানাই এবং তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করি।