
আলফাডাঙ্গা প্রতিনিধি :
” এসো আলফাডাঙ্গা গড়ি” সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী নামে একটি সংগঠন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর জেলা আলফাডাঙ্গা উপজেলায় এসো আলফাডাঙ্গা গড়ি সংগঠনের উদ্যোগে ২ অক্টোবর শুক্রবার কলেজ রোডের রিয়াদ ভবনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান, পিবিজিএম, পিএসসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র আহ্বায়ক মো. লুৎফর রহমান খান।
দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসা দেন অ্যাসোসিয়েট প্রফেসর ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল ডা. মোহাম্মদ শাহ আলম, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন)
এবং গাইনি ও অবস বিশেষজ্ঞ, ফরিদপুর আরামবাগ হাসপাতাল ডা. শ্যামল কুমার বিশ্বাস, এমবিবিএস,।
প্রধান অতিথির বক্তব্যের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান বলেন, “মানুষের সেবার চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনটি মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করি।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।
সভাপতির বক্তব্যে মো. লুৎফর রহমান খান বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো আলফাডাঙ্গার মানুষের কল্যাণে কাজ করা। চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। অনেক মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করতে আমরা কাজ করে যাব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক শিকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সুরকার সমচুউদ্দীন হাসু, মহিউদ্দিন মাস্টার, আলফাডাঙ্গা এ. জেড. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, বিশিষ্ট ব্যবসায়ী রাছেল আহমেদ, আলফাডাঙ্গা প্রেসক্লাব সাবেক সভাপতি ও উপজেলা ক্যাবের সভাপতি মো: সেকেন্দার শেখসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের কল্যাণে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘এসো আলফাডাঙ্গা গড়ি’ ভবিষ্যতেও স্থানীয় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।