
আনিসুর রহমান সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১১টা ১৫ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন কোম্পানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন পুলিশ দল। এ সময় কোম্পানীগঞ্জ গ্রামের মোঃ শরীফের বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে মোঃ শরীফ (৪০) ও মোঃ মোস্তফা ওরফে গিয়ার মোস্তফা (৪৭)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
অন্যদিকে, ১১ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ২টা ১৫ মিনিটের দিকে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় জনৈক ফারুকের ১০ তলা ভবনের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ওয়াছেক মিয়ার নেতৃত্বাধীন পুলিশ দল। এ সময় শাহাবুউদ্দিন আহম্মদ (২৩)-কে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয়:
১. মোঃ শরীফ (৪০), পিতা: আব্দুল হামিদ, মাতা: আভি বেগম, গ্রাম: কোম্পানীগঞ্জ, থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।
২. মোঃ মোস্তফা ওরফে গিয়ার মোস্তফা (৪৭), পিতা: মৃত হাবিবুল্লাহ ওরফে হবি, মাতা: মৃত আমিনা বেগম, গ্রাম: দেলেরবাগ, থানা: সোনারগাঁ, জেলা: নারায়ণগঞ্জ।
৩. শাহাবুউদ্দিন আহম্মদ (২৩), পিতা: সালাউদ্দিন আহম্মদ, মাতা: তাহমিনা বেগম, স্থায়ী ঠিকানা: গ্রাম রসুলপুর, থানা দাউদকান্দি, জেলা কুমিল্লা। বর্তমান ঠিকানা: সোনাপুর, খান সাহেবের বাড়ির ভাড়াটিয়া, থানা সোনারগাঁ, জেলা নারায়ণগঞ্জ।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।