
মোঃ মামুন মিয়া, জেলা প্রতিনিধি শেরপুর
শেরপুরের নকলা উপজেলায় নবগঠিত দলিল লেখক সমিতির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১১ অক্টোবর রবিবার বেলা ১১টায় নকলা সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন দলিল লেখক সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি জনাব আলাল সরকার ও সাধারণ সম্পাদক মো. হাসমত আলী সরকারের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি দুলাল সরকার, জনাব, রজব আলী সরকার সহ সমিতির সকল সম্মানিত দলিল লেখকবৃন্দ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের পর নবগঠিত কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আলাল সরকার ও সাধারণ সম্পাদক মো. হাসমত আলী সরকার। বক্তারা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সমিতির সকল সদস্যের আন্তরিক দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মান উন্নয়ন এবং সেবাগ্রহীতাদের ভোগান্তি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা প্রদাহ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে, সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।