
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে হাসান মাতুব্বরকে দেখতে চান স্থানীয় সাধারণ মানুষ। তাঁকে ঘিরে ইউনিয়নজুড়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসান মাতুব্বর একজন তরুণ সমাজসেবক। তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে কারা নির্যাতনের শিকার হয়েছেন বলেও জানা গেছে। এ ছাড়া তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের স্নেহভাজন ও আস্থাভাজন হিসেবে পরিচিত।
হাসান মাতুব্বর ফুলসুতি আব্দুল আলিম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন। স্থানীয়দের প্রত্যাশা, তাঁকে ইউনিয়ন যুবদলের সভাপতি করা হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।