
ডেক্স রিপোর্টঃ
ফরিদপুর জেলার ভাংগা উপজেলার কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিষিদ্ধ সংগঠন ইস্কান্দার খলিফা ( ইচু) একই জমি একাধিকবার বিক্রির অভিযোগ, ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার দাবি, আর সেই টাকা গ্রহণের প্রমাণ হিসেবে দেখানো স্ট্যাম্পে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ—সব মিলিয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাষড়া গ্রামের জমি কেনাবেচার বিরোধে তৈরি হয়েছে নতুন রহস্য।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি কেনার পর নামজারি করতে গিয়ে তারা জানতে পারেন, একই জমি আগেই অন্যদের কাছে বিক্রি করা হয়েছে। পরে জমির মূল্য বাবদ ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার কথা বলা হলেও তারা সেই টাকা পাননি। বরং টাকা গ্রহণের প্রমাণ হিসেবে দেখানো একটি স্ট্যাম্পে তাদের স্বাক্ষর জাল করা হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে প্রতারণার বিচার দাবি করেছেন। পাশাপাশি স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ফরিদপুর আদালতে মামলা করেছেন বলেও তারা জানিয়েছেন।
ভুক্তভোগীদের দেওয়া তথ্য ও দলিলসংক্রান্ত নথি অনুযায়ী, এস্কান্দার আলী খলিফা ২০১৯ সালের ৭ আগস্ট বি.এস. ৬০৫ নম্বর দাগের ২৪ শতাংশ জমি মো. শিহাব আহমেদ ওরফে সেতু এবং মো. সজল আহমেদের কাছে বিক্রি করেন। এ সংক্রান্ত হেবা দলিলের নম্বর ৩৬৯৯।
অভিযোগ রয়েছে, পরবর্তীতে ২০২৫ সালের ২৮ জানুয়ারি একই দাগের জমি আবার বিক্রি করা হয়। একই গ্রামের মৃত মোসলেম কাজীর ছেলে উজ্জল কাজী ও তাঁর ছেলে রাব্বি কাজীর কাছে ১২ শতাংশ জমি বিক্রি করা হয়, যার দলিল নম্বর ৬৩৩।
একই তারিখে মো. এবাদত কাজীর স্ত্রী রাবেয়ার কাছেও একই দাগের আরও ১২ শতাংশ জমি বিক্রি করা হয় বলে অভিযোগ রয়েছে। এ দলিলের নম্বর ৬৩২।
পরবর্তীতে নামজারি করতে গিয়ে আগের বিক্রির বিষয়টি জানতে পারেন নতুন ক্রেতারা। এতে জমির মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়। স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠক হলেও বিরোধের সমাধান না হওয়ায় একপর্যায়ে আদালতের দ্বারস্থ হন ভুক্তভোগীরা।
তাঁদের দাবি, তাঁরা কোনো টাকা পাননি। টাকা গ্রহণের প্রমাণ হিসেবে যে স্ট্যাম্প দেখানো হচ্ছে, তাতে তাঁদের স্বাক্ষর জাল করছেন কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভাংগা উপজেলা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসকান্দার খলিফা ইচু।
ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রহস্যজনক দিক হলো, ১৬ লাখ ৫০ হাজার টাকা গ্রহণের প্রমাণ হিসেবে দেখানো স্ট্যাম্পের স্বাক্ষর নিয়ে আপত্তি তুলেছেন শুধু কথিত টাকা গ্রহণকারীরাই নন, সেখানে সাক্ষী হিসেবে যাঁদের নাম ও স্বাক্ষর রয়েছে, তাঁদের কয়েকজনের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ করেছেন।
বর্তমান কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউলসহ স্ট্যাম্পে নাম থাকা কয়েকজনের দাবি, তাঁরা ওই স্ট্যাম্পে স্বাক্ষর করেননি। ১৬ লাখ ৫০ হাজার টাকা হস্তান্তরের বিষয়েও তাঁদের প্রত্যক্ষ কোনো ধারণা নেই।
এখানে স্বাভাবিকভাবেই কয়েকটি প্রশ্ন স্ট্যাম্পে যাঁদের স্বাক্ষর রয়েছে বলে দাবি করা হচ্ছে, তাঁরা কেন সেটিকে জাল বলছেন? আর ১৬ লাখ ৫০ হাজার টাকা এ বিষয়।
তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে কথিত টাকা গ্রহণকারী ও স্ট্যাম্পে সাক্ষী হিসেবে নাম থাকা ব্যক্তিদের বক্তব্যের মিল পাওয়া যায়নি।
টাকা হস্তান্তরের সময় পর্যাপ্ত সাক্ষী রাখা হয়েছিল কি না, সে বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে ইস্কান্দার খলিফা এর শ্যালক তশিলদার শাহাদাতের সঙ্গে তাঁদের উত্তপ্ত বাক্যবিনিময় হয় বলে জানা গেছে।
এ ঘটনায় জমি কেনাবেচা ও টাকা ফেরত দেওয়া নিয়ে বিরোধের জেরে এবাদত কাজীর স্ত্রী রাবেয়া বাদী হয়ে আদালতে মামলা করেছেন। মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে বাদীপক্ষ জানিয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, জমি বিক্রির প্রকৃত টাকা গ্রহণের স্ট্যাম্পে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ রয়েছে , সব বিষয় নিরপেক্ষভাবে তদন্ত করে কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভাংগা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ইস্কান্দার আলী খলিফা ইচুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান , এলাকাবাসী, জানান একই জমি একাধিকবার বিক্রির অভিযোগ ওঠে, স্ট্যাম্পের স্বাক্ষর জাল করে গরিব সহায় মানুষের জমি আত্মসাৎ করে এলাকাবাসী এটা আশা করেননি, কালামৃধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইস্কান্দার আলি খলিফা ইচু এর আজ থেকে মানুষ এটা আশা করেননি, স্থানীয় সূর্য খলিফা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আমার জমি জোরপূর্বক রেকর্ড করিয়ে নেন, সূর্য মিয়া আরো বলেন চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা থাকা অবস্থায় প্রতিটি মানুষের কাছ থেকে অবৈধভাবে জমি টাকা আত্মসাৎ করেন, ইস্কান্দার খলিফা চাচাতো ভাই হাসেম খলিফা অনেক দুঃখ প্রকাশ করে বলেন আমার জীবনে অনেক কষ্ট করে অর্থ সম্পদ মসজিদে করেছি সেখান থেকে আমার চাচাতো ভাই ইস্কান্দার খলিফা আমার জমি আত্মসাৎ করে মিথ্যা ভাবে আমাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও আদালতে মামলা করেন, একই গ্রামে নাল মিয়া খলিফা নালু বলেন গ্রামের অনেক লোকের সাথে আওয়ামী লীগের অবৈধ ক্ষমতার প্রভাব দেখিয়ে মানুষের টাকা পয়সা আত্মসাৎ করেন , ফ্যাসিস্ট সরকারের ক্ষমতা দেখিয়ে ২৪ সনের জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র প্রকাশ্যে দিবালোকে দের ভিতরে বেশি শক্তি ব্যবহার করে বিল্লাল খলিফা কে ইসকান্দর আলী খলিফা ইচুর নিজস্ব বাহিনী দিয়ে বিল্লাল খলিফা কে সেন্টার থেকে উঠিয়ে মারধর করেন , আট্রা ভাষড়া যুবদল নেতা নাহিদ হাওলাদার কে ইস্কান্দার খলিফা ইচুর নির্দেশে ২৪ সনের ফ্যাসিস্ট সরকারের উপজেলা পরিষদের নির্বাচনে যুবদল নেতা নাহিদ হাওলাদার জীবনের তরে শেষ করে দেওয়ার উদ্দেশ্য হাতুড়ি দিয়ে শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয় অল্পের জন্য জীবন বেঁচে যায় , দীর্ঘদিন ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থতা ফিরে পায়।