
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা আগামী নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এ সময় তিনি আগামী নির্বাচনে বিজয়ী হতে এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় কালারচর নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে স্থানীয়দের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মালেক মন্ডল।
সভায় বক্তব্যে মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, তিনি আগামী নির্বাচনেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। এ জন্য তিনি এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা, দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
সভায় উপস্থিত স্থানীয় বক্তারা আগামী নির্বাচনে মোস্তাফিজুর রহমান মোস্তফাকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট বজলুর রশিদ পিপি, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সহসভাপতি শফিউল আলম শফি ও শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য ও নেওয়াশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জাহিদুল ইসলাম (জাহিদ খান), বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল সরকার, পৌর যুবদলের সাবেক সভাপতি ওমর ফারুক, ইউপি সদস্য মোন্নাফ আলী, ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম ও আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা আগামী নির্বাচনে মোস্তাফিজুর রহমান মোস্তফার প্রতি তাঁদের প্রত্যাশা ও সমর্থনের কথা তুলে ধরেন।