
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় উপজেলা মহিলা দলের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা সদরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নারীর জয়ই সকলের জয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিকালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ নার্গিস আক্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের ফরিদপুর-২ (নগরকান্দা – সালথা) আসনের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, সহ- সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঢাকা উত্তর যুবদলের সাবেক সহ- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা ওহিদুজ্জামান, বদিউজ্জামান তারা, জহির উদ্দীন চোকদার, ফকরুজ্জামান ফকো, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, যুবদল নেতা রবিউল ইসলাম বাবু, জামাল হোসেন মাতুব্বর, মাহমুদ হাসান বাবু, তালুকদার মোরাদ হোসেন, মোহাম্মদ আলী, একে আজাদ হোসেন, জাহিদ হোসেন, মহিলা দলের সহ- সভাপতি মিনারা বেগম, রাশিদা আক্তার, রিজিয়া সুলতানা, সিরিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক সামচুন্নাহার রেবা প্রমুখ।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, নারীরা এখন আর পিছিয়ে নেই, তারা পুরুষের পাশাপাশি সর্বক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমান করছেন।
পুরুষের পাশাপাশি নারীদেরও ভোট রয়েছে প্রায় সমান, মহিলা দল জাতীয়তাবাদী বিএনপির একটি গুরুত্বপূর্ণ অংগসংঠন। আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান শামা ওবায়েদ ইসলাম রিংকু।
তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়ার মহিলা বিষয়ক মন্ত্রনালয় গঠন করে, বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা নিরাপদে থাকে।