
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন গত ২৩ নভেম্বর উপজেলা বিএনপি আয়োজিত এক যৌথ মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে অনিচ্ছাকৃত ভাবে “স্লিপ অব টাঙ” কারনে “শারীরিক ‘নির্যাতন” শব্দটি উচ্চারণ করেছিলেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়লে দলের ভেতর ও বাইরে আলোচনা সৃষ্টি হলে তিনি এ বিষয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
মতবিনিময় সভায় বক্তব্যের এক পর্যায়ে অনিচ্ছাকৃত ভাবে শব্দচয়নে ভুলের কারণে আমি “শারীরিক নির্যাতন” শব্দটি ব্যবহার করেছি, যা ভুল ব্যাখ্যার জন্ম দিতে পারে। যা পরবর্তীতে আমার কাছে অনুতাপের কারণ হয়ে দাঁড়ায়।
তিনি বলেন, আমি উপলব্ধি করেছি—এটি আমার পক্ষ থেকে একটি ভুল ছিল।দলের ঐক্য ও সততার স্বার্থে এই বিভ্রান্তি দূর করতে চাই। বুড়িচং উপজেলা বিএনপি সবসময় গণতন্ত্র, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তির ওপর ভর করে এগিয়ে চলে। কোনো ভুল বোঝাবুঝি যেন না হয় আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করতে চাই।
সভায় উপস্থিত অন্যান্য নেতারা জানান, কবির হোসেনের এই বক্তব্য ছিল সম্পূর্ণ তাৎক্ষণিক এবং কোনো নেতিবাচক উদ্দেশ্য প্রণোদিত নয়। তিনি দ্রুত বিষয়টি পরিষ্কার করায় নেতাকর্মীরা বিষয়টি ইতিবাচক ভাবে গ্রহণ করেছেন।
মতবিনিময় সভায় বিএনপি নেতাকর্মীরা আসন্ন রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কৌশল ও একাত্মতার বিষয়ে আলোচনা করেন।