
সাইফুল ইসলাম (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ২০টা ১০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৭-আর এলাকা থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোঃ রুহুল হোসেনের ভুট্টা ক্ষেত থেকে সুবেদার মোস্তাক আহমেদের নেতৃত্বে টহল দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ২ নারী ও ৪ শিশু রয়েছে। তাদের মধ্যে শনাক্ত হওয়া তিনজন হলেন—দেবাশীষ পান্ডে (৪৩), অনীল বাকচী (৪৭) ও রাজীব হোসেন (৪৩)। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।