
রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন। আজ ২৬ নভেম্বর, বুধবার বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জোবায়দা সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, প্যানেল চেয়ারম্যান জাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রিপন আলী, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, এনামুল হক এবং প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ।
অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা সাঈদ আলী রেজা।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ধুরইল ইউনিয়ন বনাম খাসিগ্রাম ইউনিয়ন। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ধুরইল ইউনিয়ন ঘাসিগ্রাম ইউনিয়নকে পরাজিত করে প্রথম ম্যাচে জয়লাভ করে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ধারার বিনোদন ও শারীরিক উন্নয়নে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।