
মহিবউল্লাহ কিরন,বরগুনা জেলা প্রতিনিধিঃ
আমরা অত্যন্ত গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, আমতলী পৌরসভার ২ নং ওয়ার্ড নিবাসী, গ্রামীন ব্যাংক এর সাবেক প্রিন্সিপাল অফিসার, দি ইউনাইটেড হসপিটালের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদ হোসেন তালুকদার (৬৭), পিতা: হাতেম আলী তালুকদার সড়ক দুর্ঘটনাজনিত কারনে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৭ বছর। মরহুমের জানাযা নামাজ আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ৩০/১১/২৫ রবিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। উক্ত জানাযা নামাজে মরহুমের সকল আত্নীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে.. মরহুমের বড় মেয়ে ডা. ফারজানা আখতার দিনা।