
সাইফুল ইসলাম নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ:-
শনিবার রাত সাড়ে আটটার দিকে যশোর চৌগাছা সড়কের জগহাটি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, যার শিকার হয়ে মহেশপুর উপজেলার দুই যুবক প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন আলিসা গ্রামের সেলিম হোসেন ও ইব্রাহিম হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তারা মোটরসাইকেল যোগে যশোর শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দিলে দুজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক বাসটি ফাঁকা জায়গা হয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান। সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ বলেন, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তিনি আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ঘটনার পরবর্তী অনুসন্ধান ও তদন্ত অব্যাহত আছে।মহেশপুরবাসী এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। স্থানীয়রা জানিয়েছেন, সড়কে যান চলাচলের নিরাপত্তা বিষয়ে দীর্ঘদিন ধরে নজরদারির অভাব রয়েছে, যা বারবার প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধ করা যায়।