
মোঃ মামুন মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানির উপস্থিতিতে শেরপুরের নকলা উপজেলা পরিষদ হলরুমে এক পিঠা উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর।

নভেম্বর (৩০ রবিবার) সকাল ১১ টায় বাহারি রকমের পিঠা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আপ্যায়ন ঘর, সরকারি হাজী জাল মামুদ কলেজ, জনকল্যাণ মহিলা উন্নয়ন সমিতি চন্দ্রকোনা, বাছুরআগলা সহ ১০ টি স্টল।
স্টলে উল্লেখিত পিঠার মধ্যে হৃদয়হরণ পিঠা নারকেলের নাড়ু, নকশী পিঠা,পুলি পিঠা,পঁয়েশ পিঠা, চুই পিঠা, মেড়া পিঠা, ঝাল পিটা, বাটার রুল, ভাপাীুল, জাম পিঠা, পার্টি সাপটা, জামাই পিঠা, দুধে ভিজানো নকশি পিঠা, খাজা পিঠা, শামুক পিঠা, নারিকেলের ভরবি, নারিকেল পাকন পিঠা, জাল পিঠা, ছাপ পিটা, চিতই পিঠা, পাঙ্কু পিঠা, তেজপাতা পিঠা, মিষ্টি পিঠা, সোয়াই পিঠা সহ প্রায় শতাধিক রকমের পিঠার সমাহার ঘটে উৎসবে।

এ সময়, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অনিক রহমান, বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব খোরশেদ আলম, জামাতের আমীর গোলাম সরোয়ার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাহারি রকমের পিঠার সমাহারে মুগ্ধ হন অতিথিরা।