
গাজী কুদ্দুছুর রহমান সোহাগ, বুড়িচং প্রতিনিধিঃ
এসো ভাই খেলা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলার বুড়িচং পৌরসভার ৫ নং ওয়ার্ডের পূর্ণমতি দক্ষিণ পশ্চিমপাড়া আদর্শ ক্লাবের আয়োজনে ফ্রিজ কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১৯ ডিসেম্বর বিকেলে পূর্ণমতি দক্ষিণ পশ্চিম পাড়া মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
হাজী মো নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য, উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন যুবসমাজের আইকন,বিশিষ্ট সমাজ সেবক বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক।
বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, বুড়িচং সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা আলম মিয়া,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাচ্চু মিয়া,সহ সভাপতি বাবুল মিয়া,সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি লুৎফর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো মাইন উদ্দিন
সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেন পূর্ণমতি ফুটবল একাদশ বনাম আরাগ একাদশ।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন পূর্ণমতি মনসুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুল হাসান।