
শাহাদাত হোসেন, স্টাফ রিপোর্টারঃ
মাদারীপুরের সদর উপজেলায় কুলপদ্দীস্থ নিজ বাড়িতে ঢুকে,প্রবাসী যুবক মোঃ শাহরিয়ার কায়সার উপর সেলিম হাওলাদার সহ তার প্রভাবশালী দল বল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে ফেলে এবং লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। সাথে সাথে স্থানীয় লোকজন ও তার পরিবারের লোকজন আহত শাহারিয়ার কে সুচিকিৎসার জন্য শহরের নিরাময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায় মাদারীপুর সদর এর ,কুলপুদ্দী এলাকার শাজাহান হাওলাদার এর বাড়িতে ঢুকে, শাজাহান হাওলাদার এর মেঝ ছেলে শাহারিয়ার কে সেলিম হাওলাদার সহ তার প্রভাবশালী দল বল নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে ফেলে রেখে যায় এবং লাশ গুম করার হুমকি দিয়ে চলে যায়। আরো জানা যায়, শাহারিয়ার কে দুটি প্রভাব শালী দলের লোকজন তাকে মিছিল যাওয়ার কথা বললে, শাহারিয়ার মিছিল এ যেতে নারাজ হলে, তার উপর অতর্কিত হামলা চালায়।
ডাঃ মোঃ রুহুল আমিন মোল্লা (চয়ন) জানান, শাহারিয়ার কে মারাত্মক আহত অবস্থায় আমার কাছে আনলে আমি তাকে সুচিকিৎসা করি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এব্যাপারে সদর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়,যার জিডি নং ৩৭৯ ও ট্র্যাকিং নং 95 CYXM.