
সাইফুল ইসলাম ঝিনাইদহ প্রতিনিধি:-
বৃহস্পতিবার (২১) বিকেলে ৪.৩০মিনিটে, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ইউনিয়নের হরিশপুর খালপাড়ার ভিকুশার মাজারের পাশে বরজের ভিতর থেকে বিশাল আকৃতির একটি গাঁজা গাছ উদ্ধার করেছেন। গোপন সূত্রের মাধ্যমে হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ হাওলাদার শহিদুল ইসলাম শহীদ এর পরিচালনায় এসআই নাহিদ ও জোড়াদহ ক্যাম্প ইনচার্জ সহ গাঁজা চাষী ওসমান ফকির কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর বরজের ভিতরে নিয়ে যেয়ে গাছটি দেখান। এসআই নাহিদ আসামি ও গাজা গাছ সনাক্ত করে হরিণাকুন্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিশ্চিত করলে, হরিণাকুন্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার শহিদুল ইসলাম শহীদ ফোর্স সঙ্গে নিয়ে ঘটনা স্থানে উপস্থিত হন। শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে আসামিকে সঙ্গে নিয়ে গাঁজা গাছটি শিখর সহ মাটি থেকে উপড়ায়ে গাঁজা গাছটি জব্দ করেন। অফিসার শহিদুল ইসলাম শহিদ সাংবাদিক ও সাধারণ মানুষের মাঝে গাঁজা গাছটি দেখানোর সুযোগ তৈরি করে দেন এবং সকলের উদ্দেশ্যে আসামি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। গাঁজা গাছ কতদিন ধরে তিনি লালন পালন করছেন ওসমান ফকির বলেন পিরাই তিন বছর এই গাছটি আমি লালন পালন করছি, তিনি এই গাছটিকে সিদ্ধি গাছ বলেন, আরো বলেন আমি এই সিদ্ধি নিজে সেবন করি শুধু আপনারাই এই গাছটিকে গাজার গাছ বলছেন। তিনি ফকির ধর্ম পালন করেন এবং গাঁজা সেবন করেন, তিনি তার নিজের বরজের মধ্যে এই গাছটি লালন পালন করেছেন বলে আমাদেরকে জানান। হরিণাকুন্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার শহিদুল ইসলাম শহীদ আসামি ওসমান বিশ্বাস( ৬০) ও গাঁজা গাছটি সঙ্গে নিয়ে স্থান ত্যাগ করে থানায় নিয়ে চলে আসেন।