
সাইফুল ইসলাম (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে বাঘাডাংগা ও কুমিল্লাপাড়া বিওপি এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বাঘাডাংগা বিওপি টহল দল সকাল ৯টার দিকে সীমান্ত পিলার ৬০/৩৯-আর থেকে ৫০ গজ ভেতরে মোঃ ইমামুদ্দিনের আমবাগান এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সুজন মল্লিক (২৮), মোঃ রাব্বি ফকির (২২) এবং এক নারীসহ মোট তিনজনকে আটক করে। অন্যদিকে, কুমিল্লাপাড়া বিওপি টহল দল সকাল ৮টার দিকে সীমান্ত পিলার ৬০/৭৪-আর এলাকা থেকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় জিল্লুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করে। আটককৃত সকলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।