
বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা ও সলথায় ২০২৫ সালে এসএসসি ও এইচএসসি / সমমানের জিপিএ – ৫ প্রাপ্তদেরকে সংবাদর্ধনা প্রদান করেছে নগরকান্দা ছাত্রদল।
শুক্রবার নগরকান্দা উপজেলা, পৌর ও কলেজ ছাত্র দলের আয়োজনে, অডিটোরিয়ামের হল রুমে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল ইসলাম লিখনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর -২ (নগরকান্দা – সালথা) আসনের আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
২০২৫ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের জিপিএ – ৫ প্রাপ্ত ৫২ জন শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।
ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন আলগী ও হামিরদী ইউনিয়নের শিক্ষার্থীরাও অন্তর্ভূক্ত ছিলো।
কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবর শরীফ আরমানের উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহাবুব আলী মিঞা, আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহকারী এটর্নি জেনারেল জুয়েল মুন্সী সুমন, পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা উত্তর যুবদলের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ, বিএনপি নেতা মনিরুজ্জামান মনির, গোলজার শরীফ, জেলা যুবদলের সহ- সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন হেলাল, তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু, জামাল হোসেন, তালুকদার মোরাদ হোসেন, হাফিজুর রহমান, একে আজাদ তালুকদার, মাহামুদুল হাসান বাবু, ছাত্রদলের নেতৃবৃন্দ, নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই শক্তি শিক্ষাই বল, মাদক ছেড়ে স্কুল কলেজে চল। যারা জিপিএ – ৫ পেয়েছে তাদেরকে আমরা যেন অনুপ্রেরণা দিয়ে যাই। প্রতি বছরই এই সংর্ধনা প্রদান করা হবে, তবে এর সংখ্যা যেন এর চেয়ে দ্বিগুন হয় এই আশা করছি।
তিনি আরো বলেন, আমি আপনাদের সন্তান এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। আগামী নির্বাচনকে নিয়ে বিএনপি সবচেয়ে শিক্ষার উপরই গুরুত্বারোপ দিয়েছে। আমি ধানের শীষে ভোট প্রার্থনা করছি।