
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা, যুক্তরাজ্য জামায়াত নেতা শিক্ষাঅনুরাগী জহিরুল ইসলাম লেবু ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া কামনা করেছেন। একই সঙ্গে তিনি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ- বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি চিলাউড়া- হলদিপুর ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় করুক।”সম্প্রীতি ও মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় করতে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সহযোগিতা,সমর্থন ও আন্তরিক দোয়া কামনা করেন।
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখায় তিনি ইউনিয়নবাসীর কাছে একজন দানশীল ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি নির্বাচিত হতে পারলে চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা এবং শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, তার অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কৃষিখাতের অগ্রগতি, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো। “জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে একটি উন্মুক্ত ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। দল-মত নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”